- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» ফ্যাসিস্টের ষড়যন্ত্র রুখে দিতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই : এনামুল হক চৌধুরী
প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৫ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্য। আওয়ামী জুলুম-নিপীড়নের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। সেই সুযোগে ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষায় গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার চায়। গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফাতে রাষ্ট্রের সকল সংস্কার বিদ্যমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত মৌলিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘ সময়ে অনির্বাচিত সরকার কর্তৃক দেশ পরিচালনা জাতির জন্য কল্যাণকর হবেনা। কোনভাবেই ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবেনা।
তিনি বুধবার বিয়ানীবাজার পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিয়ানীবাজার পৌর বিএনপির সহ-সভাপতি হোসেন আহমদ দুলনের সভাপতিত্বে, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক আইনুল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মাহফিলে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ছাড়াও পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক অংশ নেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক লিটন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, জেলা যুবদলের সদস্য এম এ ছামাদ আহমদ, বাবেল তাপাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস প্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের মানুষ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেনা। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিনত করেছিল। তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদের ষড়যন্ত্র নস্যাত করে দেশ থেকে বিতাড়িত করেছে। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এ ব্যাপারে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

