- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে: কাহের শামীম
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৫ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে মানুষ ভোট দিতে পারিনি। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিজয় ও ফ্যাসিবাদের পতনের পর মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নির্বাচিত সরকার ছাড়া পতিত ফ্যাসিবাদের দোসরদের দমন করা সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অন্তর্বতী সরকারের জন্য মঙ্গলজনক।
তিনি শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় আমনিয়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি মিয়ার পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুল জলিল সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ম্মুন্না, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহমদ মনসুর, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহী চৌধুরী, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক রাজন আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুবেদ আহম, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সুমেল আহমদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

