- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» জনগণের ক্ষমতা দ্রুততম সময়ে জনগণের হাতে ফিরিয়ে দেন: ডা. জাহিদ হোসেন
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৪ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগনের ক্ষমতা জনগনের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন। সেটা প্রলম্বিত করলে মহাসংকটের মধ্যে পড়বেন। জনগনের চোখের ভাষা বুঝতে হবে। জনগন কী চায়, তা না বুঝে চললে হবে না। জনগণের বিষয়টি মাথায় নিয়েই এগুতে হবে।’
শুক্রবার (১ নভেম্বর) সিলেটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, `রাষ্ট্র সংস্কারের জন্য এখন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। কিন্তু বিএনপি ২০২২ ও ২০২৩ সালে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছে। আপনারা এখন যা চিন্তা করছেন, বিএনপি তা আরও আগে পরিকল্পনা করে বসেছে।‘
তিনি বলেন, `সংস্কারের সিদ্ধান্ত নিবে জনগন। জনগন জানে কী সংস্কার করতে হবে। তাই জনগনের ক্ষমতা ফিরিয়ে দিয়ে জনগণের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে হবে। এজন্যই দ্রুততম সময়ের মধ্যে জনগনের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।‘
তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আমরা বলেছি আপনাদেরকে সহযোগীতা করবো। কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়। কোনো অজুহাতে কোনো প্রক্রিয়াকে প্রলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা সহ্য করবে না। ‘
৭ নভেম্বরকে যারা বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, `বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্যের কোনো দিন থাকলে সেটি হচ্ছে ৭ নভেম্বর। এই দিনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নির্দেশে পুরো জাতি এক হয়েছিল। এজন্য এই দিবসটি আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের সঙ্গে জড়িত। এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।‘
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার খাতা থেকে ৭ নভেম্বরকে মুছে দিলেও সেটি আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। ৭ নভেম্বর বিএনপির কোনো কথা নয়, এটি জিয়াউর রহমানের কথা। এই দিনটিকে কেবল আনুষ্ঠানিকতা মধ্যে রাখলে চলবে না। এটাকে অনুধাবন করে প্রতিষ্ঠিত করতে হবে। এর ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ৫ নভেম্বর নির্বাচন নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা করবে। বাংলাদেশ নিয়ে কথা বলে হিন্দু কিছু ভোট ট্রাম্প নিজের বাক্সে নেওয়ার পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ না চাইলে গুলি করেও ক্ষমতায় ঠিকে থাকা যায় না। যদি মানুষের ভালোবাসা না থাকে, তাহলে এভাবেই পালিয়ে যেতে হয়।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা নির্যাতন করতে করতে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু খালেদা জিয়া মরেননি। তিনি এখনও স্বগৌরবে বেঁচে আছেন। অথচ আজ আপনিই (শেখ হাসিনা) নেই।
তিনি বলেন, বিএনপি পালায় না। ১/১১’র সময়েও বিএনপি পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামী লীগ পালায়। যেটা ৫ আগস্ট করে দেখিয়েছেন। লক্ষন সেনের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে শেখ হাসিনা পালিয়ে আরেক ইতিহাস তৈরি করেছেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সিলেট জেলার আহ্বায়কডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

