- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
» রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হওয়া উচিত : স্থানীয় সরকার উপদেষ্টা
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৪ | বুধবার
চেম্বার ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মেয়াদ সংবিধানে যে পাঁচ বছর আছে, তা চার বছর হওয়া উচিত।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর বৃহৎ শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে মেয়াদ যদি চার বছর হতে পারে, সে ক্ষেত্রে বাংলাদেশেও রাষ্ট্র পরিচালনার মেয়াদ চার বছর হতে অসুবিধা কোথায়?’ অবশ্য এটি তার একান্ত ব্যক্তিগত মতামত বলে তিনি উল্লেখ করেন।
ইউনিয়ন পরিষদ প্রসঙ্গে হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ একসময় তিন বছর ছিল। এই মেয়াদ বাড়িয়ে পাঁচ বছরে উন্নীত করা হয়েছে। কিন্তু দুই বছর মেয়াদ বৃদ্ধিতে লাভ কী হয়েছে, তার কোনো নিদর্শন পাওয়া যায়নি। এ ব্যাপারে কখনো কোনো মূল্যায়নও করা হয়নি। ইউনিয়ন পরিষদ নিয়েও তার ব্যক্তিগত অভিমত হলো, পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের মেয়াদ তিন বছর হওয়া উচিত। কারণ, তিন বছর মেয়াদ হলে ১৫ বছরে ৫ বার নির্বাচিত প্রতিনিধি এখানে আসবেন। ফলে অধিক সংখ্যক জনপ্রতিনিধি এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সময় সাপেক্ষে অবস্থা অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, সিটি করপোরেশন এবং পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে শিগগিরই সিটি করপোরেশন এবং পৌরসভায় পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকায় দুই সিটি করপোরেশনে বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে ১০টি বিশেষ দল গঠন করা হয়েছে৷ দেশে রিসার্চ এবং ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) নিয়ে খুব একটা কাজ হয় না। ডেঙ্গু নিয়ন্ত্রণে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে জোর দিতেই বিশেষজ্ঞ সমন্বয়ে দল গঠন করা হয়েছে।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব।
সর্বশেষ খবর
- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

