সর্বশেষ

» মানুষকে কষ্ট দেবেন না, আন্দোলনকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: বিভিন্ন দাবি নিয়ে যারা প্রতিনিয়ত আন্দোলন করছেন, ঘেরাও ও সড়ক অবরোধ করছেন তাদের উদ্দেশে মানুষকে কষ্ট না দেওয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য দাবির কথা আমি ভুলে যাব না। সবার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে তিনি এ ভাষণ দেন। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হয়।

এর আগে, গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

 

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930