- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» বিএসএফ বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করছে: জামায়াত
প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার
চেম্বার ডেস্ক: ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে পাখির মত গুলি করে হত্যা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই আবার ভারতীয় বিএসএফের গুলিতে ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামক এক কিশোর নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। ভারতের এ আচরণে বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে পাখির মত গুলি করে হত্যা করছে। ভারতের বিএসএফের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

