- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপ দেওয়া যেতে পারে : নুর
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার
চেম্বার ডেস্ক: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। সংস্কারের জন্য এই সরকারের কাঠামো আরো বাড়ানো দরকার। ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না। এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রতিনিধি অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়। গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নুর।
সমাজ ও রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত বলে মনে করেন নুর। তিনি বলেন, এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার করতে না পারে তাহলে কোনো রাজনৈতিক সরকারও তা পারবে না।
বিভিন্ন অফিস-আদালতসহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্যই এই সময়টুকু তাদের দিতে হবে। অন্যথায় একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় এক দলের উত্থান দেখা যাচ্ছে, যারা ডিসি অফিস, এসপি অফিস, থানাসহ বিভিন্ন অফিসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাইছে। সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, আনিচুর রহমান মুন্না, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিমসহ সংগঠনের জেলা কমিটির নেতা এবং প্রেস ক্লাবের সদস্যরা।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

