- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলটি। ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ১০টা মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দলীয় নেতাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হবে। মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগেও মিলাদ ও দোয়া, কবর জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একই দিন বিকেল ৪টায় স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্মরণসভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মোসলেহ উদ্দিন তারেক। স্বাগত বক্তব্য দেবেন স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এম সাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মো. আব্দুল মতিন চৌধুরী।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

