- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদ
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- কানাইঘাট বড়চতুলে রাতের অধাঁরে রিক্সা চালকের গাছ কেটে সাবাড়
- কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
- ঈদ সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া
» ড. ইউনূসকে ওবামাসহ ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ নোবেল বিজয়ী। এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশি জনগণ ও নাগরিকদের বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাঠানো এ এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক ওয়ালে এ চিঠিটি শেয়ার করেছেন।
চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নস্বাক্ষরকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। ড. ইউনূসও বাংলাদেশের জনগণের মতো স্বৈরাচারের শিকার। গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে আজ স্বৈরাচার উৎখাত হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। জাতি হিসেবে এ স্বাধীনতার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে।
চিটিতে আরও বলা হয়েছে, আমরা ড. ইউনূসকে দীর্ঘ সময় ধরে সমর্থন করতে পেরে গর্বিত। বাংলাদেশের নতুন সূচনা এবং নতুন পথচলায় ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। নতুন এবং উন্নত সমাজ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তারা সমর্থন ও প্রয়োজনে সহযোগিতার কথা জানান।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন ক্ষেত্রে ৯২ জন নোবেলবিজয়ী রয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা চিঠিতে স্বাক্ষর করেন।
সর্বশেষ খবর
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদ
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

