- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» শিশু হাসপাতালসহ ইউক্রেনের একাধিক শহরে রুশ হামলা, নিহত ৪১
প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৪ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে দিন-দুপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটির অন্যান্য শহরেও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। এসব হামলায় আড়াই বছরের যুদ্ধে জর্জরিত দেশটিতে আরও অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর রয়টার্সের।
রাশিয়া সচরাচর দিনের বেলায় ইউক্রেনে বিমান হামলা চালায় না। তবে সোমবারের (৮ এপ্রিল) বিরল এই বিমান হামলার পর বাবা-মায়েরা শিশুদের ধরে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন। তারা হতবাক ও কান্না করছিলেন। হাসপাতালের জানালা ভেঙে গেছে। এদিন কিয়েভের শত শত বাসিন্দাকে ধ্বংসাবশেষ পরিষ্কারে সহায়তা করতে দেখা গেছে।
৩৩ বছর বয়সী স্বিতলানা ক্রাভচেঙ্কো রয়টার্সকে বলেন, এটা ভয়াবহ। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়ার চেষ্টা করছিলাম যেন সে নিঃশ্বাস নিতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিন শিশুসহ নিহতের সংখ্যা ৩৭ জন। আর আহত হয়েছেন ১৭০ জনের বেশি মানুষ। তবে বিভিন্ন অঞ্চলের হামলার স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৪১ জন মারা গেছেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জেলেনস্কি বলেন, কিয়েভের একটি শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র, শিশু নার্সারি ও একটি ব্যবসায়িক কেন্দ্রসহ ১০০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে না। সমবেদনা কোনো অস্ত্র না।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের প্রতিরক্ষা শিল্প অবকাঠামো ও বিমান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

