সর্বশেষ

» সৌদি প্রবাসী অনেকের ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক;; ভিসা ও আকামার মেয়াদ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি সৌদি প্রবাসীদের। আজও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদিয়া এয়ারলাইন্সের টিকেট কাউন্টার ও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন অনেকে।

আজ শেষ হচ্ছে সৌদি প্রবাসী অনেকের ভিসার মেয়াদ। সৌদি এয়ারলাইন্স আজ ২৭০০ থেকে ৩ হাজার পর্যন্ত সিরিয়ালের টিকিট দিচ্ছে। ৩০ সেপ্টম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা যারা ভিসা নবায়ন করেছে তাদেরও টিকিট দেয়া হচ্ছে ।

 

তবে সবচেয়ে বিপাকে পড়েছেন যারা অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে ট্রানজিট হয়ে ফেরত এসেছেন। সৌদিয়া ও বিমানের আজকের টিকিট গতকালই শেষ হয়েছে।

এদিন সৌদিয়া এয়ারলাইন্স দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের টিকিট। আর বিমান বাংলাদেশ দিয়েছে ১ ও ২ অক্টোবরের টিকিট। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে না সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ।  নিয়মমাফিক আবেদন করতে হবে।

এদিকে ভিসার মেয়াদ, ছুটির সময়, আকামার মেয়াদ বাড়ানো এবং টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031