- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» এমসি কলেজে ধর্ষণে জড়িতদের ‘সরাসরি ক্রসফায়ারে’ দিতে বললেন হানিফ
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেটের এমসি কলেজে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের ‘সরাসরি ক্রসফায়ারে’ দেয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
হানিফ বলেন, এমসি কলেজে যা ঘটেছে- তা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং নিন্দাজনক। আমাদের এক বোনের ওপর পাশবিক নির্যাতন করেছে। ধর্ষণকারীরা কোন দলের সেটার মধ্যে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলছে বর্তমান ছাত্রলীগের, কেউ বলছে ছাত্রদলের। তারা যে দলেরই হোক, এই ঘটনা চরম নিন্দনীয়।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমার যদি সুযোগ থাকত তাহলে এদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে সরাসরি ক্রসফায়ারে দিয়ে দিতে বলতাম। যদিও আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে, নির্বিচারে হত্যার বিরুদ্ধে। তারপরও আমি বলি, যারা এ ধরনের পাশবিক নির্যাতন করে, এরা পশু। এরা কোনো মানুষের কাতারে পড়ে না।এই পশুগুলোকে অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে ধরে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া দরকার।
আইইবি সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির সহ-সভাপতি নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, মোহাম্মদ হোসাইন, এসএম মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শীবলু) ও সহকারী সাধারণ সম্পাদক মো. রনক আহসান।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা