সর্বশেষ

» এমসি কলেজে নববধূ ধর্ষণ: ‘ধর্ষক’ রবিউলও পাঁচদিনের রিমান্ডে

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক::সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার ৪ নং আসামি রবিউল ইসলামকেও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে নববধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

 

গ্রেফতারকৃত সাইফুর রহমান, অর্জুন লস্করকে হাজির করে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে  ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

আদালত সূত্র জানায়, তিন আসামিকেই আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো। আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতে জামিন শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবি অংশ নেননি বলে জানান এপিপি এডভোকেট খোকন কুমার দত্ত।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031