সর্বশেষ

» আওয়ামী লীগের সঙ্গে জোট করার সম্ভাবনা উড়িয়ে দিলেন সমশের মবিন চৌধুরী

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী। মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সমশের মবিন চৌধুরী। পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031