- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» সুনামগঞ্জ -৩ হবে দেশের প্রথম স্মার্ট আসন : সাজিদ ফারুক
প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৩ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন,স্মার্ট মানুষ না হলে স্মার্ট রাস্ট্র গঠন অসম্ভব। স্মার্ট শক্তির উত্থান ঘটাতে হবে তৃণমূল থেকে। প্রধানমন্ত্রীর এই আহবান বাস্তবায়নের মূল কারিগর তেজোদীপ্ত যুবসমাজ। তিনি বলেন, তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এক সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাতধরেই বিশ্বসভায় সগৌরবে স্থান করে নিয়েছে ডিজিটাল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নিয়োজিত করার সুযোগ প্রদান করেন, তবে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে দেশের প্রথম স্মার্ট আসন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছি। যার প্রথম গৌরবের অংশীদার হবেন আমার সুনামগঞ্জ -৩ আসনের আপামর জনসাধারণ।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, এই জগন্নাথপুর শান্তিগঞ্জের তরুণ সমাজই হবে আগামীর স্মার্ট নাগরিক। যাদের মধ্য দিয়ে সোসাইটি হবে আলোকিত, শিল্প বিপ্লব ও অর্থনীতিতে গতি আসবে অভূতপূর্ব। তবেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিশ্রুত ‘স্মার্ট বাংলাদেশ’ বিশ্ব দরবারে আরো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি মঙ্গলবার (২৮ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে স্থানীয় যুব সমাজ আয়োজিত ‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা ‘শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
তিনি বলেন,আওয়ামী সরকার ক্ষমতায় আসলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। পরিবর্তন হয় গ্রামীন জনপদের চিত্র। আজ মাটির ঘর দেখতে হলে জাদুঘরে যেতে হবে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পশ্চাদপদ এলাকা বলে চিহ্নিত অঞ্চলগুলোতে শিল্প বিপ্লব শুরু হয়েছে। পুরুষের পাশাপাশি তৈরি হয়েছে হাজারো নারী উদ্যোক্তা।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, সাংগঠনিক বিস্তৃতি না থাকলে দলের সুনাম অর্জন হয় না। দলীয় কাজে গতিশীলতা না থাকলে উন্নয়ন নাম ভাঙ্গিয়ে সুবিধা আদায় হচ্ছে যথারীতি। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে গুড গভর্নেন্স। বিভাজন আর সুবিধাভোগের রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল এবং সরকার। দলের ত্যাগী নেতৃত্বের মধ্য দিয়েই স্মার্ট গর্ভমেন্টের স্মার্ট রাষ্ট্র গঠন করা সম্ভব বলে তিনি মনে করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন,মুজিব মন্ত্রের বীজ বপন করেছি সেই ছাত্রজীবন থেকে। দল করতে গিয়ে জেল জুলুম-নির্যাতন সহ্য করেও মুজিবাদর্শ থেকে বিলীন হইনি। যেহেতু সময় ডিমান্ড করছে পরিবর্তন, সে হিসেবে দলের প্রয়োজনে,দলের ত্যাগী নেতাকর্মীদের স্বার্থে সর্বোপরি! সুনামগঞ্জ -৩ আসন কে স্মার্ট লিস্টে যুক্ত করার জন্য কাজ করতে চাই। তিনি বলেন,দলীয় প্রধান স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ -৩ আসনে অধিকতর যোগ্য মনে করলে তারুণ্যের হাত ধরেই বিজয় উপহার দেওয়া হবে।
জাকির মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শায়েক মিয়া,জাকেরিন তালুকদার,শ্রমিক লীগ নেতা আলম মিয়া,যুবলীগ নেতা রাজন আহমেদ, সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা সৌরভ তালুকদার।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

