- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে : বাহাউদ্দিন নাছিম
প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৩ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বিএনপি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।
আজ শুক্রবার (৩ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, অর্থাৎ তারা (বিএনপি) দেউলিয়া হয়ে গিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
নাছিম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারও কাছে মাথা নত করেননি।
তিনি বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে যার রাজনীতি করবে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।
তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা

