- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
» সৌদিআরবে কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২২ | শুক্রবার
চেম্বার প্রতিবেদক::
সৌদিআরবে কানাইঘাটিদের বৃহৎ সামাজিক সংগঠন কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষীকি সম্মেলন আজ সৌদিআরবের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলন কানাইঘাটীদের যেন এক মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি নুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউ’কের সাবেক সেক্রেটারী মখলিছুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আত্মীয়স্বজন বাবা-মা-স্ত্রী-সন্তানের ভালোবাসাকে উপেক্ষা করে হাজার মাইল দূরে থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসী শ্রমিকরা সব সময় নিজেদের স্বাদ-আহ্লাদ সবকিছু বিসর্জন দেন শুধু পরিবারের কথা চিন্তা করে।
তাই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে আরও আন্তরিক হতে হবে।
সংগঠনের দায়িত্বশীল মুহিবুর রহমান,মস্তাক আহমদ চৌধুরী ও তারেক কবির রুবেল যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল হালিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আয় ও সঞ্চয় বাড়ার কারণে গ্রামীণ অর্থনীতির কর্মকান্ডে গতিশীলতা বাড়ছে।
তাই প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধে নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে।
সভাপতির বক্তব্যে নূর আহমদ বলেন, আজকের এই সম্মেলন প্রমাণ করে আমরা সবাই ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ যে কোন জাতিই উন্নতির চরম শিখরে পৌছতে পারে। আমরা নিজেদের উন্নয়নের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমির উন্নয়ন করবো। তিনি অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস শহীদ চৌধুরী শাহীন, আব্দুল মজিদ চৌধুরী, ময়নুল হক, হাফিজ বিলাল আহমদ, মাওলানা ফারুক আহমদ, হারুণ রশীদ চৌধুরী, আব্দুল মতিন ইজন, হারুণ রশীদ, আহমদ হুসাইন বাবুল, ফয়জুল হাসান,রফিক আহমদ,সুলতান আহমদ মেম্বার, ছালেহ আহমদ, হাফিজ জামাল উদ্দিন, আব্দুল মুকিত, আব্দুল করিম, আব্দুর রহমান,আব্দুল মান্নান মারজান,সাইদুর রহমান দুলাল, শফিক আহমদ ও আবুল হোসাইন বাশার।
সর্বশেষ খবর
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল

