- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কানাইঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার স্মরণে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে ব্যাপক শো-ডাউন করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকেল ৩টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার আদর্শকে ধারণ করে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে লেখাপড়ার পাশাপাশি দেশের জন্য কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ছাত্রলীগের নেতাকর্মীদের ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। জামায়াত-বিএনপি ও বিরোধী জোটের সব ধরনের অরাজকতা রাজপথে থেকে নেতাকর্মীদের মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, সিলেট জেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে শীঘ্রই কানাইঘাটসহ বিভিন্ন উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে জাতির পিতার অনুসারী ছাত্রলীগের প্রকৃত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে নাজমুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুজ্জামান অপনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন।
বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জ্যোতির্ময় দাস সৌরভ, শামীম আলী, রুবেল আহমদ, সাদিকুর রহমান, সুরঞ্জিত তালুকদার, রুহেল আহমদ রাহি প্রমুখ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে আয়োজিত আলোচনা সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কানাইঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিল।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

