সর্বশেষ

» তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২৩ জুলাই) রাতে কোভিড-১৯ পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

আজ রোববার (২৪ জুলাই) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান জানান, মন্ত্রী বর্তমানে বাসায় অবস্থান করছেন এবং বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তার একান্ত সচিব রাশেদুজ্জামান।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সা‌লের নভেম্বরে প্রথমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান আহমদ। পরে গত বছর তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031