সর্বশেষ

» বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান মারা গেছেন

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক::বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সকালে তথ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪ জুলাই থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মৃত্যুর সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও  তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, নিবেদিতপ্রাণ সদালাপী সুশীল সেবক আহম্মদ কামরুজ্জামানের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। তার কর্মময় জীবন সিভিল সার্ভিসের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930