- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে কমিশনার পদে লড়ছেন কানাইঘাটের ড. খাজা শাহাব আহমেদ
প্রকাশিত: ২২. জুলাই. ২০২২ | শুক্রবার
সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ম্যাকম্ব কাউন্টি কমিশনার পদে প্রার্থী হয়েছেন একমাত্র বাংলাদেশী আমেরিকান নাগরিক ড. খাজা শাহাব আহমেদ। স্থানীয় আমেরিকান ছাড়াও বাংলাদেশী কমিউনিটির সকল স্তরের বিপদে আপদে তিনি ছায়ার মতো লেগে থাকেন। সদা হাস্যোজ্জল, নিরহংকার, মিশুক মানুষ হিসেবে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে বিজয়ী করতে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও স্থানীয় আমেরিকানদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তিনি বিজয়ী হলে স্থানীয় রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়রা একজন দক্ষ ন্যায়পরাণ অভিভাবক পাবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
ড. খাজা শাহাব আহমেদ এর জন্মস্থান সিলেট জেলার কানাইঘাট উপজেলার পৌরসভাস্থ দলইমাটি গ্রামের বিখ্যাত খাজা বাড়িতে। তার পিতা ছিলেন বৃহত্তর সিলেটের একজন বরেণ্য ব্যক্তিত্ব মরহুম মাওলানা খাজা আব্দুর রকিব। তিনি সিলেট সরকারী আলিয়া মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ১৯৭০ সাল থেকে সিলেট নগরীর প্রাচীনতম কুদরত উল্লাহ জামে মসজিদের প্রধান ঈমাম হিসেবে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন।
ড. খাজা শাহাব ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিলে তিলে স্থানীয় কমিউনিটিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সক্ষম হন। তিনি যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতির সাথে জড়িত হয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল ডাইভার্সিটি চেয়ারম্যান ও মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোনের কমিউনিটি আউটরিচ ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি ওয়ারেন ফিটজেরাল্ড স্কুল বোর্ডের সদস্য এবং ওয়ারেন সিটির বিউটিফিকেশন কমিশনারের দায়িত্বে রয়েছেন।
খাজা শাহাব আহমদ বলেন, আগামী আগষ্টের ২ তারিখে ম্যাকম্ব কাউন্টি ডিসট্রিক ১২ তে কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বাংলাদেশি আমেরিকান হিসাবে একজন গর্বিত নাগরিক। বিগত দিনে কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে যেমন আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে সকল সম্প্রদায় মানুষদের নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে ম্যাকম্ব কাউন্টি বাসিন্দাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, নতুন কর্মসংস্থান, নতুন ব্যবসা, শিশু এবং বয়স্কদের অধিকার, কর সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই।
স্থানীয় ভোটার ফয়সল আহমদ বলেন, সিলেটী বাংলাদেশী হিসেবে ড. খাজা শাহাব আহমেদ স্থানীয় কমিউনিটিতে এক আলোকিত ব্যক্তিত্ব। কমিউনিটির নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ অবকাঠামোগত উন্নয়নে তিনি সদা আন্তরিক। তার বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বাংলাদেশী কমিউনিটি ছাড়াও স্থানীয় আমেরিকানদের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার বিজয় নিশ্চিত হলে কমিউনিটির মানুষ উপকৃত হবে।
আজিজ চৌধুরী মুরাদ বলেন, মিশিগান অঙ্গরাজ্য থেকে ম্যাকম্ব কাউন্টি কমিশনার পদে একমাত্র বাংলাদেশী হিসেবে ড. খাজা শাহাব আহমেদ এর বিজয় নিশ্চিত করতে বাংলাদেশী কমিউনিটি কাজ করছে। আমরা সৌভাগ্যবান যে যুক্তরাষ্ট্রের মূলধারার স্থানীয় রাজনীতিতে এমন একজন যোগ্য ও মেধাবী নেতৃত্ব পেয়েছি। তার বিজয়ের মাধ্যমে স্থানীয় কমিউনিটির উন্নতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের নামও সুনাম বৃদ্ধি পাবে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

