সর্বশেষ

» জঙ্গিরা কখনোই একেবারে বসে থাকে না : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: পবিত্র ঈদুল আজহা উদযাপনে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেননি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কার কথা উড়িয়ে দিতে পারি না। কারণ জঙ্গিরা কখনই একেবারে বসে থাকে না।

আজ শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ বেশ কিছু টিম সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেফতার করেছে। অনলাইনেও জঙ্গিদের কার্যক্রম লক্ষ করেছি। সাইবার স্পেসেও তাদের নজরদারি করা হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, মাজহাবভিত্তিক ও পিরদের আস্তানা বা উপাসনালয়কেন্দ্রিক যেখানে বড় ঈদের জামাত হয়, এসব জায়গায় জঙ্গিদের টার্গেট থাকে বা শিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোয় আশঙ্কা থাকে। সেসব স্থানে আলাদা নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031