সর্বশেষ

» যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই,তাদের বাজেটের প্রতিক্রিয়া দিতে চাই না: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৯. জুন. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছরই আমরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়ে থাকি, এবছর আর প্রতিক্রিয়া দিতে চাই না। কারণ কোন বাজেটের প্রতিক্রিয়া দেব, কার বাজেটের প্রতিক্রিয়া দেব? কারা এই বাজেট করছে; যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, যারা এসব বাজেট তৈরি করে শুধু নিজেদের লুটপাটের জন্য। তারা কী করে ভবিষ্যতে আরও লুটপাট করবে তার একটি হিসাব তৈরি করে। আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি, এটা শুধু বিএনপির জন্য নয়, সব জাতি খারাপ সময় অতিক্রম করছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এস এ খালেককে দেখে তার বাসা সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা এদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এ দেশটাকে একটি লুটপাটের রাজত্ব তৈরি করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এত টাকার বাজেট দিয়েছে। ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করছে। এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না। এ বিষয় নিয়ে আমি বেশিকিছু বলতে চাচ্ছি না।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31