সর্বশেষ

» কানাডায় শান্তিগঞ্জের আশরাফুলের মাস্টার্স ডিগ্রি অর্জন

প্রকাশিত: ২৯. মে. ২০২২ | রবিবার

শান্তিগঞ্জ সংবাদদাতা: কানাডার ঐতিহ্যবাহী কেপ ব্রেটন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে শান্তিগঞ্জের ছেলে আশরাফুল আলম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অনাড়ম্বর সমাবর্তন অনুষ্ঠানে তিনি মাস্টার্স ডিগ্রির সনদ গ্রহণ করেন।
মোঃ আশরাফুল আলম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের ব্যবসায়ী মোঃ মনসুর আলমের পুত্র। তিনি জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিও ডিগ্রি অর্জনের পর উচ্চ শিক্ষার জন্য কানাডায় পাড়ি জমায়। সেখানেও আশরাফুল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আশরাফুল শান্তিগঞ্জের উজানীগাঁও গ্রামের সন্তান পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল মুকিতের ছোটভাই। আশরাফুল ভবিষ্যতেও তার উচ্চশিক্ষার এর ধারা অব্যাহত রাখতে চান। তিনি সকলের কাছে দেয়া প্রার্থী।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30