- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
প্রকাশিত: ১৫. মে. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ আজ রববিবার রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন। শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। যথাযথ যাচাই-বাছাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাচ্ছু আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, গত ১৪ মে রাতে নুরুল হক তার ফেসবুক পেজ থেকে প্রচার করেছেন, শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছে সেই দেশের জনগণ। আমার দেশে শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নাই। বঙ্গবন্ধুকে নিয়ে নুরের বক্তব্য সামাজিক যােগাযােগমাধ্যমে বিপুলভাবে প্রচার হওয়ায় সাধারণ নেটিজেনরা এর প্রতিবাদ করেছেন। বিবাদীর ফেসবুক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন বাজে মন্তব্য করা রাষ্ট্রের জন্য চরম মানহানিকর।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান ঢাকা আইন জেলা ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক।
অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, আমিও শুনেছি বিষয়টা। আমার নামে ফেসবুকে অনেকগুলো পেজ খোলা হয়েছে। এর আগে আমি এ বিষয়ে দুইবার জিডিও করেছিলাম। যে পেজ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা হয়েছে, তা খুবই আপত্তিকর। আমার নামে ভুয়া পেজ থেকে যারা এসব পোস্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

