- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
» শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে
প্রকাশিত: ১২. মে. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউএনপি দলের নেতা। ধারণা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। তার দল এ তথ্য নিশ্চিত করেছে।
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।
জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন।
এর আগে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।
এক বিবৃতিতে গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানান রাষ্ট্রপতি।
গত ২০ বছরের মধ্যে ১২ বছরই শ্রীলঙ্কার সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন রাজাপাকসে পরিবারের সদস্যরা। এ সময় তারা স্বৈরতন্ত্রের তকমা পেয়েছেন। মাহিন্দা রাজাপাকসে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন।
সর্বশেষ খবর
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

