সর্বশেষ

» উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে বিএনপি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক::তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে বিএনপি। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ও গণ্ডগোল হলে বিএনপি সেটিকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। সেটির বড় প্রমাণ নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনা।’

 

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে আরবি হলে রাঙ্গুনিয়াবাসীর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগ জড়িত বলে বক্তব্য দিয়েছেন। অথচ প্রমাণিত এর সঙ্গে জড়িত স্থানীয় বিএনপি নেতারা। তাই পুলিশ ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করে আসামিদের আটক করেছে। এতে প্রমাণিত বিএনপি ঘটনার সঙ্গে যুক্ত।’

 

তিনি বলেন, ‘মির্জা ফখরুলরা মিথ্যাচারে চ্যাম্পিয়ন তা আরেকবার প্রমাণিত হলো এ বক্তব্যের মাধ্যমে। জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃতি করে বিএনপি দেশে ইতিহাস সৃষ্টি করেছে। দেশের ইতিহাসে বিদেশিদের বক্তব্য নিয়ে কোনো দল মিথ্যাচার করেনি। একমাত্র বিএনপিই মিথ্যাচার করেছে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃত করে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিদেশিদের উদ্ধৃতি দিয়ে তারা বিভিন্ন সময় যে বক্তব্য দেয় তার মধ্যে অনেকগুলো মিথ্যা ও বানোয়াট সেটিই প্রমাণিত হয় এর মাধ্যমে। একজন রাষ্ট্রদূত কোনো রাজনৈতিক নেতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রথম।’
           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930