সর্বশেষ

» লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: বিএনপির সাবেক নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

এদিন সকালে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় বিএনপির লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।

ইশরাক হোসেনকে আটকের বিষয়টি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930