সর্বশেষ

» দেশ ছেড়ে পালাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: রাশিয়ার হামলায় টালমাটাল অবস্থা ইউক্রেনের। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসের এক ঊধ্বর্তন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এই কথোপকথনের কথা জানান। খবর বার্তাসংস্থা এপি।

যুক্তরাষ্ট্রের দেওয়া এমন প্রস্তাবের প্রেক্ষিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে বলেন, আমার দেশে যুদ্ধ চলছে। আমার এখন সামরিক সহায়তা দরকার; দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়।

তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিনী জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন।

এদিকে হামলার দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছে রুশ সেনারা।এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ। শনিবার ভোরে কিয়েভের একটি সেনাঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করেছে।

এদিকে কিয়েভের কাছে একটি বিমানঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

কিয়েভের পেরেমহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের একটি সেনাঘাঁটিতেও শনিবার মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930