- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
» দেশের ৭০ ভাগ মানুষকে করোনার টিকা দিতে চায় সরকার: স্বাস্থ্য অধিদপ্তর
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::জুন মাসের মধ্যেই দেশের ৭০ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে চায় সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এক বছরে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার ১শ ৫১ জনকে। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬ কোটি ২১ লাখ ১৮ হাজার ৬শ ৫১ জন। আর বুস্টার ডোজ পেয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৬শ ৯২ জন।
এরমধ্যে ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৭শ ৮০ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং ২২ লাখ ২১ হাজার ৯৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছে। এর বাইরে স্কুলে যায় না এমন ৮০ লাখ থেকে এক কোটি শিশু কিশোর টিকার আওতার বাইরে রয়েছে। তাদের টিকা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৮ বছরের বেশি বয়সী প্রায় ২ কোটি মানুষ এখনো টিকার বাইরে রয়ে গেছে। সেই সাথে স্কুলে যায় না এমন ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ লাখ থেকে ১ কোটি শিশু কিশোর এখনো টিকার আত্ততায় আসেনি। শিগগিরই তাদের জন্য ক্র্যাশ প্রোগ্রাম নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সংক্রমণ রোধে ও ক্ষতি কমাতে দেশের ১৩ কোটি মানুষকে জুন মাসের মধ্যে টিকার আত্ততায় আনার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তরের।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, স্কুলে যায় না এমন ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ লাখ থেকে ১ কোটি শিশু রয়েছে। তাদেরকে টিকা দেয়ার প্রস্তুতি চলছে, তালিকা তৈরি করা হচ্ছে।
এদিকে বুস্টার ডোজ নেয়ার জন্য বয়সসীমা ৫০ থেকে কমিয়ে ৪০ বছর করা হয়েছে। আর টিকার বাইরে থাকা দুই কোটি প্রাপ্ত বয়স্ক মানুষকে টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশের অনেক প্রত্যন্ত এলাকা এবং অনেক শ্রমিক রয়েছে যারা এখনো টিকা দেয়নি। সেসব এলাকা এবং মানুষদের চিহ্নিত করে আমরা টিকার ব্যবস্থা করছি।
করোনা টিকার আত্ততায় বাইরে রয়েছে রাজধানী ও এর আশপাশের ভাসমান মানুষেরা। তাদের সংখ্যা নির্ধারণ করতে সিটি কর্পোরেশন ও বিভিন্ন এনজিওর সাথে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ৩ লাখ ৩৭ হাজার ৩শ ৫০ ডোজ এ টিকা পাওয়া গেছে।
সব মিলিয়ে এ পর্যন্ত ২৪ কোটি ০৯ লাখ ৪৬ হাজার ৯শ ৪০ ডোজ টিকা পাওয়া গেছে। আর ৭ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৮শ ৪৬ ডোজ টিকা সরকারের হাতে রয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র

