- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
» সার্বিক উন্নয়নে আজকের বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক::দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ ভবিষ্যতে থামাতে পারবে না।
আজ রবিবার নবনির্মিত ‘রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে সংযুক্ত হন তিনি।
শেখ হাসিনা বলেন, ২০০৯ এ সরকারে এসে আমরা ২০১০ থেকে ২০২০ পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। ফলে আজকে ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি সেই সময়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতিসংঘ সেটা একেবারে সবাই মিলে প্রত্যেকটা দেশই আমাদেরকে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই এটা আমাদের লক্ষ্য। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা যে ঘোষণাগুলো দিয়েছিলাম আল্লাহর রহমতে একে একে আমরা সব বাস্তবায়ন করেছি।
সরকারপ্রধান বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। সার্বিক উন্নয়নে আজকের বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনা বলেন, আমি জানি এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। যারা বিত্তশালী আছেন তাদের আমরা অনুরোধ করছি যে আপনারাও শীতবস্ত্র বিতরণ করতে পারেন। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই কিন্তু রংপুরবাসী এসব সুযোগ-সুবিধা পেয়েছেন সেটা বোধহয় ভুললে চলবে না। আমরা যখন যমুনা সেতু করে দেই সেই সেতুর সঙ্গে রেললাইন করে দিয়েছিলাম। তখন যারা আপত্তি করেছিল রেললাইন নিয়ে তারাই আবার প্রস্তাব দিলো নতুন রেললাইন। সেই নতুন রেললাইনও নির্মাণ হচ্ছে যমুনার ওপর। আপনারা এখন দ্রুত আসা যাওয়া করতে পারবেন। রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।
সর্বশেষ খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

