সর্বশেষ

» নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন জানুয়ারিতে: ইসি সচিব

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন জানুয়ারিতেই সম্পন্ন হবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, জানুয়ারির মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে কমিশনের আরেকটি বৈঠক রয়েছে। সেখানে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হয় এবং কর্পোরেশনের প্রথম মিটিং হয় ৮ ফেব্রুয়ারি। সে হিসেবে এটির মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রয়ারি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রয়ারির মাঝামাঝি সময়ে। অপরদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ৭ ফেব্রুয়ারি। সে ক্ষেত্রে বর্তমান কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পন্ন করে যাবে বলে জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930