- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
» বাংলাদেশে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::ফাইজারের তৈরি করোনাভাইরাসের পরীক্ষামূলক পিল ‘প্যাক্সলোভিড’ বাংলাদেশসহ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ৯৫টি দেশে সরবরাহ করতে পারবে জেনেরিক ওষুধ প্রস্তুতকারকরা। এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সমর্থিত গ্রপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। এর ফলে নির্ধারিত দেশগুলোর ওষুধ নির্মাতারা ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের লাইসেন্স পাচ্ছে।
এর আগে, জেনেভাভিত্তিক গ্রুপ এমপিপির সঙ্গে একই ধরনের চুক্তির আওতায় মার্কের তৈরি করোনার ওষুধ মলনুপিরাভির তৈরির লাইসেন্স পেয়েছিল বাংলাদেশসহ ১০৫টি দেশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের পাশাপাশি সাব-সাহারান অঞ্চলের কিছু উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং গত পাঁচ বছরের মধ্যে নিম্ন-মধ্যম আয় থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে এমন মোট ৯৫টি দেশ তাদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে।
চুক্তি অনুসারে, দরিদ্র দেশগুলোতে করোনার ওষুধ বিক্রি থেকে কোনো অর্থ নেবে না ফাইজার। এমনকি চুক্তির আওতায় থাকা অন্য দেশগুলোতে ওষুধ বিক্রির লভ্যাংশও ছেড়ে দিচ্ছে তারা। ফাইজার-এমপিপির চুক্তি অনুসারে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশ।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে করোনা রোগীদের জন্য মুখে খাওয়া ওষুধে সাফল্য পাওয়ার কথা জানায় ফাইজার। প্রাথমিক ট্রায়ালে তাদের ওষুধ ৮৯ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ট্রায়ালের ফলাফলে দেখা যায়, কোভিড-১৯ সারাতে ফাইজারের ওষুধ তাদের প্রতিদ্বন্দ্বী মার্কের তৈরি মলনুপিরাভিরের চেয়েও বেশি কার্যকর। মার্কের ওষুধটি করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি বা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেকে নামাতে সক্ষম। সেই তুলনায় ফাইজারের প্যাক্সলোভিডের কার্যকারিতা প্রায় দ্বিগুণের কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, চলতি বছরের শেষের দিকে মার্কিন নীতিনির্ধারকদের অনুমোদন পেতে পারে ফাইজারের ওষুধটি। তারা আগামী ২৫ নভেম্বরের আগেই প্রাথমিক ট্রায়ালের ফলাফল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) হাতে তুলে দেবে বলে জানিয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর