সর্বশেষ

» উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান

প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৬ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সাংসদ মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রনে হাসপাতালের ইনডোর-আউটডোর পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট এম.এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ আখলাক উদ্দিন, সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ নির্ণয়) ডাঃ নূরে আলম সিদ্দিকী, সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত।
হাসপাতাল পরিদর্শনকালে সাংসদ মুফতি আবুল হাসান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মণ সহ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে হাসপাতালের বিরাজমান সমস্যার কথা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ অনেকের কাছ থেকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনোযোগ সহকারে শুনেন।
এ সময় সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি ডাঃ জিয়াউর রহমান বলেন, আপনাদের জনপ্রতিনিধি সাংসদ মুফতি আবুল হাসান কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে এবং এ দুই উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি সরকারের সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং উনার আমন্ত্রণে আমরা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছি। সিলেট অঞ্চলের হাসপাতালগুলো চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তা পরিচ্ছন্ন কর্মীদের বেশিরভাগ পদ খালি রয়েছে। বর্তমান সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সেক্টরে সর্বোচ্চ বরাদ্ধ দিয়েছেন। শীঘ্রই আপনাদের হাসপাতালের বিরাজমান সমস্যা ও জনবল সংকট নিরসনে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানান। তিনি রাজনৈতিক দল সহ সবাইকে বর্তমান প্রেক্ষাপটে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য আহŸান জানান।
সাংসদ মুফতি আবুল হাসান বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসকল সমস্যা রয়েছে ইতিমধ্যে তিনি মহান সংসদে উত্থাপনের পাশাপাশি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সিলেটের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করায় চিকিৎসা সেবার দ্বার উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা এবং কানাইঘাট উপজেলা খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31