- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
প্রকাশিত: ১২. জুলাই. ২০২৬ | রবিবার
চেম্বার ডেস্ক: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে সিলেট বিভাগে দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা-২০২৬ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে গত ১০ জুলাই শুক্রবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ মো. জালাল উদ্দিন রুমির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক অর্থ রফিক উল্লাহ সেলিম,দপ্তর ও প্রশিক্ষণ বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক এবং কর্মশালার সদস্য সচিব খোরশেদুল আলম,সিলেট জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল কলের মাধ্যমে সকলের সাথে যুক্ত হন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ,কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যনির্মাতা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সাইদুর রহমান লিপন।
পরদিন ১১ জুলাই শনিবার বিকেল ৪ টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ও অভিনয় কর্মশালা-২০২৬-এর আহ্বায়ক খন্দকার শাহ আলম,সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু,কথাকলির সভাপতি নীলাঞ্জন দাস টুকু এবং থিয়েটার অঙ্গনের বিশিষ্ট সংগঠক দিক থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও “দুধওয়ালা”-এর অন্যতম স্বত্বাধিকারী মোতাহের সোহেল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ,বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, দিক থিয়েটারের সভাপতি অনন্য থিয়েটার সুনামগঞ্জের প্রতিনিধি তাজিন,রংগালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি তামিম আহমেদসহ বিভিন্ন নাট্যসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নাট্যচর্চার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের ৪১ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল শায়েস্তাগঞ্জ থিয়েটার,প্রতীক থিয়েটার,খোয়াই থিয়েটার,দেশ নাট্যগোষ্ঠী,জীবনচক্র থিয়েটার,তারুণ্য নাট্যগোষ্ঠী,কথাকলি,থিয়েটার সাস্ট, নবশিখা,বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড,নাট্যায়ন, থিয়েটার বাংলা,দিক থিয়েটার,বন্ধন থিয়েটার,রংগালয় সুনামগঞ্জ থিয়েটার,থিয়েটার সুনামগঞ্জ এবং প্রসেনিয়াম থিয়েটারসহ বিভিন্ন নাট্যদল। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সদস্যরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পুরো কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর