সর্বশেষ

» কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সুরমা নদী থেখে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. ইকবাল হুসেন (১৯)। তিনি উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে। ইকবাল মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তার স্বজনরা জানান।
জানা যায়, দুই দিন পূর্বে ইকবাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার (৭ জুলাই) সুরমা নদীর চান্দের বাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ইকবাল হুসেনের বলে শনাক্ত করেন।
সুরমা নদী থেকে নিখোঁজ ইকবাল হুসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামছুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031