- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» শতভাগ মানুষ টিকা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতে হবে: নাজমুল ইসলাম
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: দেশে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও শতভাগ মানুষ টিকা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, গত সাত দিনে এক লাখ ২৬ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আগের সাত দিনের চেয়ে সাড়ে ১২ শতাংশ কম। গত সাত দিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৩ জন রোগী, সেটিও আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। গত সাত দিনে যে মৃত্যু সংখ্যা দেখেছি, সেটিও আগের সপ্তাহের তুলনায় ২১ শতাংশ কম।
নাজমুল ইসলাম বলেন, গত সাতদিনে সংক্রমণের হার ২ শতাংশের নিচেই ছিল, শুধুমাত্র ১৯ অক্টোবর ২ দশমিক ২০ শতাংশ হয়েছিল। বাকি পুরো সপ্তাহ জুড়েই ২ শতাংশের কম ছিল। সামগ্রিকভাবে গত এক মাসে সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী ছিল এবং সেটি এখনো অব্যাহত আছে।
তিনি আরও বলেন, এ বছর জুলাই-আগস্ট মাসেই সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। জুলাই মাসে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন। আগস্ট মাসে দুই লাখ ২৩ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সে তুলনায় অক্টোবর মাসে মাত্র ১১ হাজার ৫০৬ জনের শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, সংক্রমণ কমে যাওয়ার হার আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। শতভাগ টিকা না পাওয়া পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। বর্তমানে করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ কমে এসেছে।
বর্তমান পরিস্থিতিতে দেশকে করোনামুক্ত বলা যায় কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশকে করোনামুক্ত বলা যাবে না। এখনো প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে।
টিকার জন্য কতজন স্কুল শিক্ষার্থী নিবন্ধন করেছে- জানতে চাইলে ডা. মো. নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আইসিটি মন্ত্রণালয়কে তথ্য দিচ্ছে। স্বাস্থ্য বিভাগে পুর্ণাঙ্গ তথ্য এলে তা গণমাধ্যমকে জানানো হবে।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

