সর্বশেষ

» ময়মনসিংহের ১২ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহ জেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল।

 

তাপস কান্তি বল জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। আজ আদালত এই ১২ জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30