সর্বশেষ

» মাগুরায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জগদল গ্রামের মৃত শাহবাজ উদ্দিনের ছেলে রহমান মোল্লা (৫৫) একই গ্রামের কবির হোসেন (৫০), সবুর মিয়া ও লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন (৩০)।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগদল ইউনিয়নের ইউপি সদস্য সবুর হোসেন ও নজরুল ইসলামের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই ৪ জন নিহত হন। এসময় আহত হন আরও ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জগদল ইউনিয়নে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। আহত হয় আরও ১০ জন। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30