- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» দুর্গাপূজায় নাশকতার কোনো তথ্য নেই : র্যাব ডিজি
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলা বা নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে জন্য দেশের প্রতিটি পূজামণ্ডপে থাকবে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা। একই সঙ্গে এ সময় যাতে কেউ কোনো গুজব, অপপ্রচার ও জঙ্গি হামলার তৎপরতা চালাতে না পারে সে জন্য সাইবার মনিটরিং করবে র্যাব।
আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাদি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাবের ডগ স্কোয়াড সার্বক্ষণিক পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য র্যাব ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে।
পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, র্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিম এবং র্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য নাশকতা/হামলা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য আমরা পাইনি। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা ও জঙ্গি হামলার নস্যাৎ করার ক্ষেত্রে প্রস্তুত রয়েছে র্যাব সাইবার টিম।
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে প্রস্তুত রাখা হয়েছে। পূজায় মাদকের চোরাচালান বন্ধে র্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রচার রোধে মনিটরিং টিম সক্রিয় রয়েছে। পূজামণ্ডপ কেন্দ্রিক যেকোনো ধরনের ইভটিজিং, উত্যক্ত, হয়রানির ঘটনা প্রতিরোধে র্যাবের মোবাইল কোর্ট চলবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং) এবং র্যাব সদর দফতরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব মহাপরিচালক পূজামণ্ডপে র্যাবের অস্থায়ী ক্যাম্পে অবস্থিত র্যাব কন্ট্রোল রুম, করোনা প্রতিরোধ এবং সচেতনতা যুদ্ধ পরিদর্শন করেন। পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
র্যাব মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার উপদেশ দেন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে র্যাবের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে তাদের আশ্বস্ত করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

