- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে ১০৮-এ চলে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।
হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস।
এই সূচকে গত জুলাইয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে। এবারের তালিকায় মোট ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ১০৮তম। এবার বাংলাদেশের সঙ্গী কসোভো ও লিবিয়া।
দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের চেয়ে নিচে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে – তার ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে পরিমাপ করা হয় পাসপোর্টের গুরুত্ব। জুলাইয়ে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬তম। তার আগে এপ্রিলে এক ছিল ১০০তম অবস্থানে।
এবারের তালিকায় সবার ওপরে রয়েছে জাপান। জাপানের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করা যায়। তালিকায় থাকা জাপানের পরের চারটি দেশ হলো- সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিনল্যান্ড। সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশে ও ফিনল্যান্ডের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ১৮টি দেশে ভ্রমণ করা যায়।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান ৭ নম্বরে। তাদের সঙ্গী চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা এবং নরওয়ে। এসব দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ১৮৫টি দেশে ভ্রমণ করা যায়। অস্ট্রেলিয়া ও কানাডা রয়েছে তালিকার ৮ম অবস্থানে।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

