- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» শনিবার থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক::আগামী ২ অক্টোবর শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস চলছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন সময়সূচি থেকে এ তথ্য জানা যায়। নতুন এই সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।
এদিকে পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথমে কেবল চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন হচ্ছিল। পরে অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুদিন চালু করা হয়।
এরমধ্যে গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল সংবাদমাধ্যমকে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুইদিন হতে যাচ্ছে।
তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিশু শ্রেণি, নার্সারি বা কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

