- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» স্কুল-কলেজে সপ্তাহে এক দিন ক্লাস : শিক্ষা উপমন্ত্রী
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: করোনা মহামারির প্রকোপ কমতে থাকায় সশরীরে স্কুল কলেজে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষা খাতে বেশ ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে, অফলাইনে ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়।
নওফেল বলেন, আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন তার পর থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করতে পারব। প্রাথমিকভাবে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। তবে সেটা পরিবর্তন হতে পারে। এজন্য সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের আরও বেশিদিন ক্লাসে আনতে পারব বলে আশা করি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, এ মুহূর্তে প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে, করোনার সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখা। সংক্রমণ হার এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। স্বাস্থ্য খাতের ওপর তেমন চাপ পড়ছে না।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মধ্যে নেওয়ার যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত থাকবে। এটাই আমাদের আপাতত লক্ষ্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা নতুন সিলেবাস প্রণয়নের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরপরই নতুন সিলেবাস বাস্তবায়ন করতে পারব।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

