- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» ভারতের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা তালেবানের
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক :: ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তালেবান। শনিবার সংগঠনটির শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, এই উপমহাদেশে ভারত খুব গুরুত্বপূর্ণ। আমরা অতীতের মতো ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চাই। পাকিস্তান হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের এয়ার করিডোরে বাণিজ্য উন্মুক্ত থাকবে।
শনিবার তালেবানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত প্রায় ৪৬ মিনিটের ভিডিওতে স্টানেকজাই আফগানিস্তানের যুদ্ধ এবং শরিয়ারভিত্তিতে নতুন ইসলামি প্রশাসন গঠনের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন।
এতে ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়াসহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তালেবানের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন তিনি।
স্টানেকজাই বলেন, ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং আমরা চাই এই সম্পর্ক বজায় থাকুক। এই বিষয়ে আমরা ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে চলে আসায় তালেবান নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুহাজিদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় কোনো নারী পদ পাবেন কী না জানতে চাইলে জাহিবুল্লাহ মুহাজিদ জানান, এ ব্যাপারে দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছু জানেন না।
ঠিক কবে তালেবানের নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তা জানা যায়নি। তবে আগামী সপ্তাহেই তালেবান নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে বলে জাহিবুল্লাহ মুহাজিদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে পরে একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

