- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী
প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না।
রেমিটেন্স প্রবাহে নজরদারিতে সিপিডির প্রস্তাব নাকচ করে আজ বুধবার (০৪ আগস্ট) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন মন্ত্রী।
করোনা মহামারির মধ্যেও অত্যধিক রেমিটেন্স প্রবাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে, দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। মহামারির মধ্যে এত রেমিটেন্স কোথা থেকে আসছে, কীভাবে আসছে, ভবিষ্যতে আরও কতদিন এভাবে আসবে— এসব প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবতে বলেছে সংস্থাটি।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্স কিছুটা কমেছে। গত বছর অস্বাভাবিকভাবে বেশি ছিল। তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রফতানি কমেছে। সেই পরিমাণে উৎপাদন আমরা করতে পারছি না। আমরা কাভার করার চেষ্টা করবো সামনের দিনগুলো ভালো হলে।
তিনি বলেন, আমাদের গ্যাপগুলো পূরণ করবো। করোনার বিষয়টি একমাত্র মুখ্য বিষয়। ভ্যাকসিন দেওয়াই এখন অন্যতম কাজ। এর পরে সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারবো।
রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি অবগত নই। বিশ্বব্যাংক মাঝে মধ্যে আমাদের পরামর্শ দেয়। বিশ্বব্যাংক কোনো পরামর্শ দিয়ে থাকলে সবকিছু বিবেচনায় নেওয়া হয় না।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

