- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
» ৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না- এটি গুজব:স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: আগামী ৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্ধৃতি দিয়ে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না’। প্রকৃতপক্ষে মন্ত্রী এ ধরনের কোনো কথা বলেননি।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে চলমান লকডাউন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে আমাদের যে লকডাউন চলছে তা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় রাখতে পারছি না।
তিনি বলেন, লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে। অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে বলে আমরা আশা করছি। আমাদের কাছে যে টিকা এসেছে সেগুলোর কার্যক্রম চলবে, পরবর্তীতে যে টিকা আসবে সেটার ব্যবহার পরবর্তী সময়ে করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন পৃথিবীর যেখানেই টিকা দেওয়া হয়েছে সেখানেই সংক্রমণের গতি কমেছে। আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা এ দৃশ্যটা দেখেছি। সে কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের টিকার কার্যক্রম জোরদার করতে হবে। আমাদের তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন, সবাই মাস্ক পরবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবাই টিকা নেবে, এটাই হলো আমাদের মূল কথা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

