সর্বশেষ

» চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়ল, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ৩০. মে. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

আজ রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধের সময়সীমা ৩০ মে থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।

এর আগে আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময় ছিল। আজ দুপুরে নতুন প্রজ্ঞাপন জারি করে পরবর্তী সাত দিন সময় বাড়ানো হল।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031