সর্বশেষ

» ঢাকা-আবুধাবি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

 

এ নিয়ে জারি করা নোটিশে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো।

 

দুবাই, কুয়ালামালপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান।

 

আবুধাবিতে বিমানের সপ্তাহে ছয়টি ফ্লাইট যেত। মঙ্গলবার সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে ২ এ আনা হয়। তবে আজ অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হলো।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930