- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে:বিভাগীয় কমিশনার
প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক::
সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারে এবং তরুণ প্রজন্মের কাছে পৌছে দিতে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন দেশের প্রায় ৭০ ভাগ মানুষ একাত্তরের পরে জন্ম। তারা শুধু ইতিহাস বিকৃতি দেখেছে। তাই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি আলোচনা অনুষ্ঠান হবে ততই মঙ্গল।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিলো স্বাধীনতা আন্দোলনের মূলমন্ত্র। এটা ছিলো সংগ্রামের প্রেরণা এবং দিক নির্দেশনা।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম অত্যন্ত জনপ্রিয়। সিলেট অনলাইন প্রেসক্লাব ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। ইতোমধ্যে এই প্রেসক্লাব প্রশাসন এবং গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন উপকমিটির আহ্বায়ক ও ক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। আরো বক্তব্য রাখেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লোকমান হাফিজ।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, কিছু সংখ্যক রাজাকার আলবদর ছাড়া দেশের সকল মানুষ বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তিনি বলেন, সারা বাংলাদেশে সিলেট অনলাইন প্রেসক্লাব একটি ব্র্যান্ড। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবো। স্বার্থন্বেষী মহলের কোন অপপ্রচার আমাদের অগ্রযাত্রায় কোন বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু,কার্যকরী পরিষদ সদস্য আশিষ দে ও সাইফুল ইসলাম।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আফরোজ খান, ফাহানা বেগম হেনা, শহিদুর রহমান জুয়েল, কামাল আহমদ, এম এ ওয়াহীদ চৌধুরী, দেবব্রত রায় দীপন, আবু জাবের, মোশারফ হোসেন সুজাত, হেনা মমো, জসিম উদ্দিন, আলমগীর আলম প্রমূখ।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

