সর্বশেষ

» কানাইঘাট মুখিগঞ্জে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ১৫ ও ১৬ মার্চ

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২১ | শনিবার

চেম্বার প্রতিবেদক:: কানাইঘাটে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জ এর উদ্যোগে ২ দিন ব্যাপী ১৬তম তাফসীরুল কোরআন মাহফিল আগামী ১৫ ও ১৬ মার্চ মুকিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্টিত হবে। তাফসীর মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী ফাজিল ( ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।

মাহফিল সূত্রে জানা গেছে, ১৫ মার্চ,সোমবার দুপুর ২.০০ ঘটিকা থেকে রাত ১০.৩০ ঘটিকা পর্যন্ত মাহফিল চলবে ও ১৬ মার্চ, মঙ্গলবার সকাল ৮.৩০ ঘটিকা থেকে সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্টিত হবে মহিলা সমাবেশ।
উক্ত তাফসীর মাহফিলে সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জের সভাপতি মাওলানা রুহে আলম ও সেক্রেটারী মাওলানা বিলাল আহমদ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031